শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রতীকী অনশন কর্মসূচ স্থগিত করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ

প্রতীকী অনশন কর্মসূচ স্থগিত করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেননের আশ্বাসে প্রতীকী অনশন কর্মসূচ স্থগিত করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বেলা ১১টা থেকে ১২ দফা দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে প্রতীকী গণঅনশন শুরু করেন বিনিয়োগকারীরা।

এ সময় বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ, পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা কোম্পানিগুলোকে ১০ শতাংশ লভ্যাংশ প্রদান বাধ্যতামুলক করার দাবি জানানো হয়। এছাড়াও দুর্বল কোম্পানির আইপিও প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ করাসহ ১২ দফা দাবি জানান প্রতিবাদকারীরা।

বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলার কথা থাকলেও রাশেদ খান মেননের আশ্বাসে বেলা আড়াইটার দিকে তা স্থগিত করে তারা। এদিকে, সোমবারও ডিএসই’তে ৬২ পয়েন্ট কমে সূচক নেমেছে ৫১৭৫ পয়েন্টে। যা দুই বছর চারমাসের মধ্যে সর্বনিম্ন।

প্রসঙ্গত, ২৪শে জানুয়ারি ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ছিলো ৫ হাজার ৯৫০ পয়েন্ট। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে এসে তা ঠেকেছে ৫ হাজার ৩২১ পয়েন্টে। কমেছে ৬২৯ পয়েন্ট। ২৪শে জানুয়ারি লেনদেন হয়েছে ১ হাজার ৩৭ কোটি ৫৭ লাখ টাকা। অথচ শেষ কার্যদিবসে লেনদেন ৩৫২ কোটি ১৩ লাখ টাকা। কমেছে ৬৮৫ কোটি ৪৪ লাখ টাকা। বাজারে নতুন আইপিওগুলোর দর কমছে আশঙ্কাজনকভাবে। যে কারণে এমন দরপতন হচ্ছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন

সর্বশেষ