আগামী ২ অক্টোবর থেকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে, চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২ অক্টোবর পাওয়া যাবে ১১ অক্টোবরের টিকেট। এভাবে ধারাবাহিকভাবে ৬ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে ১৫ অক্টোবর পর্যন্ত যাত্রার টিকেট। আর ফিরতি টিকেট ৯ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে পাওয়া যাবে ১৮-২২ অক্টোবর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, ঈদ মৌসুমে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছুটি পাবেন না। নির্ধারিত ছুটির দিনেও ট্রেন চলবে।




