পরীক্ষার হল, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দশনাবলী সংবাদপত্র ও কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি। এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পরে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।



