বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৬

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৬

রাজধানীসহ দেশের চারটি জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, নিহতদের মধ্যে দস্যু বাহিনী, মাদককারবারী, সন্ত্রাসী ও ছিনতাইকারী রয়েছে। অভিযানে মাদক ও অস্ত্র জব্দ করা হয়। ২৭ মার্চ রাতের বিভিন্ন সময় এসব ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত হন। শফিক তিনটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত এক ডজন মামলার পলাতক আসামি।  এছাড়া গাজীপুরের এরশাদনগর এলাকায় ছিনতাইকারীদের গুলিতে কাওসার (২৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।  গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে এরশাদনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাওসারকে আটক করা হয়। কিন্তু বিষয়টি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে কাওসার আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এদিকে কক্সবাজারে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ‘বন্দকযুদ্ধে’ দুজন করে চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বাকি দুজন জলদস্যু বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে। এর মধ্যে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় বিজিবির সঙ্গে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এরপর সেখান থেকে দুজনের মরদেহ ও এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এর ঠিক আধা ঘণ্টা পর ভোর ৫টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকায় র‍্যাবের সঙ্গে জলদস্যুদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এরপর সেখান থেকে দুজনের মরদেহ এবং দেশীয় তৈরি আটটি বন্দুক ও ২৬টি  গুলি উদ্ধার করা হয়। নিহত জলদস্যুদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

টেকনাফে বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, ভোর রাত সাড়ে ৪টার দিকে খারাংখালী নাফ নদ সীমান্ত পয়েন্ট দিয়ে দুজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় কর্তব্যরত বিজিবির সদস্যরা বাধা দিতে গেলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মিয়ানমারের দুজন রোহিঙ্গা নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ