বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০-এর ক্যাপ্টেন মোঃ ইমদাদুল হক গত ০৯ মার্চ ব্যাংকক-এর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন। তার দেশের বাড়ী মৌলভীবাজার। তিনি ১৯৯৫ সালে ফার্স্ট অফিসার হিসেবে বিমানে যোগদান করেন। রবিবার উত্তরা জামে মসজিদে জানাজা শেষে উত্তরার ৪ নং সেক্টরের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিমান পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি (অবঃ), বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এবং ইফালপা’র (ইন্টারন্যাশনাল পাইলট ফোরাম) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন, ক্যাপ্টেন ইমদাদুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




