শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ডিইউজ নির্বাচন আজ

ডিইউজ নির্বাচন আজ

আজ শুক্রবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুইটি প্যানেল হচ্ছে- ‘শিকদার-শহিদ পরিষদ’ ও ‘সাজু-খুরশীদ পরিষ। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট চলবে। এবার নির্বাচনে মোট ২০টি পদে পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে ভোট দেবেন ১২শ’ ৩০ ভোটার।

সাজু-খুরশীদ পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি-এলাহী নেওয়াজ খান সাজু, সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ, মো. বদিউজ্জামান ও শাহীন রেজা, সাধারণ সম্পাদক-খুরশীদ আলম, যুগ্ম-সম্পাদক- মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ-সাহাদাত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক- মো. মেহেদী মাসুদ, প্রচার সম্পাদক- মোস্তফা তারিক আল বান্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক- মো. আবদুল বাসেত মিয়া, জনকল্যাণ সম্পাদক- সালাউদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক-মো. গোলাম কিবরিয়া, নির্বাহী পরিষদ সদস্য- মো. আমিনুল ইসলাম, এইচ এম জালাল আহমেদ, একাব্বর আলী, নির্মল চক্রবর্তী, নূরুল হোসেন কাইয়ুম, মিজানুর রহমান, মুহা. মনির-উজ-জামান ও মো. আবদুল হালিম (এম এ হালিম)।

অপরদিকে শিকদার-শহিদ পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি-আবদুল হাই শিকদার, সহ-সভাপতি-আনওয়ারুল কবীর বুলু, খন্দকার হাসনাত করিম ও সৈয়দ আলী আসফার, সাধারণ সম্পাদক-মো. শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক-শাহীন হাসনাত, কোষাধ্যক্ষ-এম এ নোমান, সাংগঠনিক সম্পাদক-রফিক মুহাম্মদ, প্রচার সম্পাদক-আকন আবদুল মান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক-মো. দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক-আবদুস সেলিম, দফতর সম্পাদক-শরীফ আবদুল গোফরান, নির্বাহী পরিষদ সদস্য-আমিমুল এহসান চৌধুরী (প্রত্যয় চৌধুরী), এরফানুল হক নাহিদ, খন্দকার আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম রনি, মীর আহাম্মদ মীরু, মো. শাহজাহান সাজু, সালাউদ্দিন মোহাম্মদ বাবর ও শওকত রেজা।

আরও পড়ুন

সর্বশেষ