একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জয়ী হয়েছেন।
১০৬ কেন্দ্রের ৩ লাখ ১০ হাজার ৪৬৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীি ইসলামী ফ্রন্টের প্রার্থী এমএ মতিন মোমবাতি প্রতীকে ৩ হাজার ৭৯৪ ভোট এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৩ হাজার ১৫৩ ভোট।