চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহধর্মিণী ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী নারী সমাবেশে স্বামীর জন্য ভোট চেয়েছেন।
২৬ ডিসেম্বর বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নারী সমাবেশে যোগ দিনি তিনি।
সমাবেশে চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াসিন হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক নারী সাংসদ চেমন আরা তৈয়ব, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বোন ফারহানা জামান, জাসিয়া সুলতানা, সাজিয়া সুলতানা, মিরা দত্ত প্রমূখ।




