বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঅসমাপ্ত কাজ শেষ করতে আবারো নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

অসমাপ্ত কাজ শেষ করতে আবারো নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

অসমাপ্ত কাজ শেষ করতে আবারো নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান। একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সৈয়দপুর এয়ারপোর্টের উন্নয়ন করছি। ইপিজেড করে দিয়েছি। ইকোনোমিক জোন করে দিচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি, আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন। দুপুর সাড়ে ১২টায় জনসভামঞ্চে যোগ দেন তিনি। ১২টা ৩২ মিনিট থেকে মাত্র ৭ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে তারাগঞ্জে পৌঁছান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ