শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপবিএনপির মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয় দিনের মতো চলছে

বিএনপির মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয় দিনের মতো চলছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়নপত্র বিক্রি। আজ সকাল দশটায় শুরু হয় এই কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মী ও তাদের সমর্থকরা।   কার্যালয়ের দ্বিতীয় এবং চতুর্থ তলা থেকে আটটি আলাদা বুথে আটটি বিভাগের ফরম দেয়া হচ্ছে।

১৪ নভেম্বর পর্যন্ত বিতরণ ও জমা নেয়ার কথা থাকলেও তা দুদিন বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়েছে।  প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। জমার সময় দিতে হবে অফেরৎযোগ্য আরো ২৫ হাজার টাকা।

আরও পড়ুন

সর্বশেষ