শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়বগুড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা

বগুড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ককটেলের বিস্ফোরণসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে বগুড়ায় চলছে জামায়াতের হরতাল। হরতালের সমর্থনে বুধবার সকালে শহরের খান্দার, শেরপুর রোড ও গোকুল এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবির কর্মীরা।

এ সময় এ এলাকাগুলোতে তারা কমপক্ষে আটটি ককটেল বিস্ফোরণের ঘটায়। তবে পুলিশ সতর্ক থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া কয়েকটি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, জামায়াত-শিবিরকর্মীরা বিচ্ছিন্নভাবে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলেও শহরের পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ