শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়ক্ষমতায় আবার এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

ক্ষমতায় আবার এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

আবার ক্ষমতায় আসতে পারলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ০৫ নভেম্বর বানৌজা শেখ মুজিব নৌঘাঁটি’র কমিশনিংসহ নৌ বাহিনীর বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। শেখ হাসিনা বলেন, আমরা চাই যারা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন, তারা যেনো তাদের পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সশস্ত্র বাহিনী যেনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দেন। কোষাগারে কোনো টাকা ছিল না। এরই মধ্যে তিনি নৌবাহিনীকে গড়ে তোলা এবং সমুদ্র সীমা নির্ধারণের কাজ করেন। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমরা পিছিয়ে পড়ি।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে উন্নয়ন শুরু করে। সেই সঙ্গে নৌবাহিনীকে ত্রিমাতৃক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করি। তারই ধারাবাহিকতায় নৌবাহিনী এখন আগের চেয়ে অনেক চৌকস। আমাদের উন্নয়নের ধারাবাহিকতায় নৌবাহিনীতে যুক্ত হয়েছে ফ্রিগেট। শেখ মুজিব ঘাঁটিও আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১-২০০৮ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কোনো উন্নয়ন করেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়। নৌবাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন ও তাদের বসবাসের জন্য আবাসন নির্মাণের কাজ শুরু করা হয়। আজ আপনাদের আবাসিক সমস্যারও সমাধান হয়েছে। এসময় প্রকল্পের ভবনগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নত করার দিকেও সবাইকে নজর দেয়ার আহ্বান জানান তিনি এবং বাংলাদেশের নৌবাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করেন। এর আগে নৌবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড ও তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ