অাগামী ২৭ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি ময়দানে নবগঠিত বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করার জন্য নগরীর নাসিমন ভবন দলীয় কার্যলয়ে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্টের নেতারা । ২২ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অাবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি অাবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ মহিউদ্দীন, উত্তর জেলার যুগ্ম সম্পাদক ইঞ্জি. বেলায়েত হোসেন, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি অাবু মোজাফফর অানাছসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলা বিএনপি ও জোটের নেতারা উপস্থিত রয়েছেন।



