শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রাজধানীর শ্যামলীতে ইউসিবি’র ১৮০তম শাখার উদ্বোধন

রাজধানীর শ্যামলীতে ইউসিবি’র ১৮০তম শাখার উদ্বোধন

ঢাকার শ্যামলীতে তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮০তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসিবি’র অন্যতম পরিচালক বজল আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহরাব মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দরা।

 

আরও পড়ুন

সর্বশেষ