শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপমাহবুব তালুকদারের শপথ ভঙ্গ হয়েছে, সরে দাঁড়ানো উচিত : নাসিম

মাহবুব তালুকদারের শপথ ভঙ্গ হয়েছে, সরে দাঁড়ানো উচিত : নাসিম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, নির্বাচন কমিশনানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে মাহবুব তালুকদার প্রকাশ্যে যেসব কথাবার্তা বলছেন তাতে তাঁর শপথ ভঙ্গ হয়েছে। তিনি সাংবিধানিক পদে থেকে এ ধরণের বক্তব্য দিতে পারেন না। তার উচিত ছিল পদত্যাগ করে এসব কথা বলা। ১৪ দলের সমন্বয়ক এর সমালোচনা করে বলেন, একটি গুরুত্বপূর্ণ পদে থেকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে কথা বলা যায় না।

ব্যারিস্টার মইনুল প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যারিস্টার মইনুল কে? তিনি সেই লোক, যিনি বঙ্গবন্ধুকে হত্যার পরে বিশ্বাসঘাতক মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। নাসিম বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বেইমান মোস্তাকের সঙ্গে ডেমোক্রেটিক লীগ গঠন করেছিলেন। যিনি ১/১১ এর সময় আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়ার কথা উল্লেখ করে নাসিম বলেন, মইনুল অসাংবিধানিক সরকারের উপদেষ্টা থাকাকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো ও নাইকো, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলা দিয়েছিলেন। এই ব্যারিস্টার মইনুল এখন বিএনপি-জামায়াতের বন্ধু হয়েছে। যারা ১/১১ এ মাইনাস টু ফর্মুলা নিয়ে মাঠে নেমেছিল তারা। এখন মাঠে নেমেছে গণতন্ত্র রক্ষার জন্য। তিনি বলেন, ১৪ দল এদের চেনে, এরা পরীক্ষিত গণতন্ত্রবিরোধী শক্তি। এদের ডাকে বাংলাদেশের মানুষ কখনো বিভ্রান্ত বা ঐক্যবদ্ধ হবে না।

আরও পড়ুন

সর্বশেষ