রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅধ্যাপক সাইফুল ইসলামের পিতৃবিয়োগে চট্টগ্রাম কলেজ ইংলিশ এলামনাইয়ের শোক প্রকাশ

অধ্যাপক সাইফুল ইসলামের পিতৃবিয়োগে চট্টগ্রাম কলেজ ইংলিশ এলামনাইয়ের শোক প্রকাশ

চট্টগ্রাম কলেজ ইংলিশ এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরীর পিতা আলহাজ্ব আজিজুল হক চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চট্টগ্রাম কলেজ ইংলিশ এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন সংগঠনের সভাপতি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: আবুল হাসান, উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাশ্বতী দাশ, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শুক্লা ইফতেখার, অধ্যাপক সৈয়দ নাজিম উদ্দিন, বন্দরের সাবেক কর্মকর্তা মির কাশেম, সংগঠনের সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা আনসার কমান্ডার আজিম উদ্দিন, সহ: সাধারণ সম্পাদক ওয়ান ব্যাংক কর্মকর্তা মো: নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মনোজ কুমার দেব, অর্থ সম্পাদক প্রভাষক আনওয়ারুল করিম, মহসিন কলেজের অধ্যাপক হাসিনা মমতাজ, পটিয়া এ, জে চৌধুরী কলেজের অধ্যাপক শামীম আক্তার, কবি অধ্যাপক নিশাত হাসিনা শিরিন, বিএসআরএম কর্মকর্তা জসিম উদ্দিন আহমদ চৌধুরী, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রিয়াজ মাহমুদ, জেনেসিস স্কুলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, রুপালি ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মর্তুজা, সরকারি সিটি কলেজের প্রভাষক ইফতেখারুল আলম, ব্যাংকার জয়নাল আবেদীন, শিক্ষিকা রুমিলা বড়ুয়া, অধ্যাপক কামরুল ইসলাম, মানবিক উন্নয়ন সংস্থা সংশপ্তক এর কর্মকর্তা লিও ওবায়দুর রহমান, ব্যবসায়ী খালেদ জামান, লংকা-বাংলা কর্মকর্তা মুহিব উল্লাহ, ব্যবসায়ী রাশেদুল আলম, প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০১৮ তারিখে বাঁশখালী নিবাসী সাবেক সিটি মেয়র আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরীর ভ্রাতা সাবেক এই সরকারি কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক ইন্তেকাল করেন। সেদিন বাদ জোহর প্রথম জানাজা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাজা শেষে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে হয়।
আরও পড়ুন

সর্বশেষ