রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। ১ অক্টোবর বিকেলে শাহবাগ থানায় গিয়ে মামলাটি করেন। শাহবাগ থানার ওসি কর্মকর্তা আবুল হাসান সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেয়া হয়েছে।

কয়েকদিন ধরেই আলোচনায় থাকা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি দুদক। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কেনেন এসকে সিনহা। প্রায় চার হাজার স্কয়ার ফিটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা নিজেই। সম্প্রতি সংবাদমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ