শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপদলের সংকটের সময় অভিজাত শ্রেণির নেতারা কেটে পড়েন : ড. শাম্মী

দলের সংকটের সময় অভিজাত শ্রেণির নেতারা কেটে পড়েন : ড. শাম্মী

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ড. শাম্মী আহমেদ বলেছেন, অতীত ইতিহাসে দেখা গেছে, দলের কোনো সংকটের সময় অভিজাত শ্রেণির নেতৃবৃন্দ কেটে পড়েন। হঠাৎ করে তাঁরা দল নিরপেক্ষ হয়ে যান। কিন্তু দল যখন ক্ষমতায় থাকে তখন নানাভাবে ফায়দা হাসিল করেন। যারা চরম দুঃসময়েও আওয়ামী লীগকে ছেড়ে যায় না বা যাবে না তাদের দিয়েই দলের কমিটি গঠন করতে হবে।

রোববার ১৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনে আওয়ামী AL Int Sub comiলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি আয়োজিত কর্মশালায় শাম্মী আহমেদ একথা বলেন। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার কর্মপরিকল্পনা নির্ধারণ  করতে এই কর্মশালার আয়োজন করা হয়।

সভায় বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রদূত তাদের মতামত তুলে ধরে বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিদেশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর কমিটিতে অভিজাত শ্রেণির লোকদের আনতে হবে। এতে সরকারের বাস্তবায়িত উন্নয়ন কাজ বহিঃবিশ্বে তুলে ধরতে হবে।

শাম্মী আহমেদ আরো বলেন, ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের অভিজাত শ্রেণি হিসেবে যারা পরিচিত ছিল তারা রাতারাতি সুর বদল করে ফেলেছিল। দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগের চরম দুঃসময়ে সাধারণ নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে। এক এগার সরকারের শাসনামলে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাই শেখ হাসিনার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করেছে। হামলা মামলায়  তখন আমরা এই সব তথাকথিত সুবিধাবাধী নেতাদের খুঁজে পায়নি।

নাদিয়া চৌধুরীর সঞ্চালনায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের সার্বিক  তত্ববধানে কর্মশালায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত জমির উদ্দিন, সুচিন্তা বাংলাদেশ চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাতসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।  কর্মশালায় ডেনমার্ক, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। ডেনমার্ক থেকে স্কাইপে যুক্ত হোন বিদুৎ বড়ুয়াসহ একঝাঁক তরুননেতা।

আরও পড়ুন

সর্বশেষ