শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপথচারীদের ট্রাফিক সচেতনতা বাড়াতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা

পথচারীদের ট্রাফিক সচেতনতা বাড়াতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা

মানব কল্যাণে নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা “মাসব্যপী ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ২০১৮ পালন উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে” ট্রাফিক পুলিশকে সহায়তা এবং রাস্তা পারাপরে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ ০৩ টি পয়েন্টে মোট ২৬ জন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক (বাংলামটর মোড়, রুপসী বাংলা ক্রসিং ও শাহাবাগ মোড়) প্রতিদিন সকাল সাড়ে ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দায়িত্বপালন করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটিন পুলিশের ( ট্রাফিক) বিভাগ ।

BDRCS PIC-01(2)৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে ডিএমপি পুলিশ (ট্রাফিক) এর আমন্ত্রনে ট্রাফিক পুলিশকে সহায়তা ও পথচারীদের মাঝে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি পুলিশ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্চাসেবক বিভাগের পরিচালক এস এম আহম্মেদ জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ট্রাফিক আইন প্রয়োগ ও রাস্তাপারাপার বিষয়ে পথচারীদের মাঝে ট্রাফিক সচেতনতা বাড়াতে কাজ করছে। এর আগেও ট্রাফিক সপ্তাহ ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, “মাসব্যপী ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতা জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ২য় দফায় রাজধানীর গুরুত্বপূর্ণ ৩ টি পয়েন্টে কাজ শুরু করেছে। তিনি আরোও জানান, শুধু রাজধানীতে নয়, নিরাপদ সড়কের জন্য সারাদেশের স্কুল- কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং এর জন্য সংকেত অংকনসহ জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

উল্লেখ্য, ০৫-৩০ সেপ্টেম্বর ২০১৮, “মাসব্যপী ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ২০১৮ উপলক্ষে ঢাকা মহানগরী এলাকায় ট্রাফিক আইনে বিদ্যমান বিভিন্ন ধারা অনুযায়ী রুট পারমিটবিহীন, ফিটনেস বিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবহীন যানবাহন, ভূয়া ড্রাইভিং লাইসেন্সধারী যানবাহন এবং চালকের বিরুদ্ধে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক বিভাগের ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশননে পুলিশকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৬ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ