রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসদরঘাটে কনফিডেন্স সিমেন্টের নিজস্ব লাইটার জেটি উদ্বোধন

সদরঘাটে কনফিডেন্স সিমেন্টের নিজস্ব লাইটার জেটি উদ্বোধন

Confident cementসিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড সদরঘাটের তাদের নিজস্ব লাইটার জেটি উদ্বোধন করেছে। মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে জেটি কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। এতে করে প্রতিষ্ঠানটির উৎপাদন ও মালামাল খালাস কার্যক্রমে গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সমৃদ্ধির জন্য জেটি প্রাঙ্গনে এসময় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কনফিডেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহম্মদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম সরওয়ার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক ইফতেখার আলম সিদ্দিকী, ব্যবস্থাপক (ট্রাফিক) গোলাম মো. সরোয়ার ইসলাম, সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কুদরতি খুদা মিল্লাত, সহকারী ব্যবস্থাপক মো. আশরাফ, অডিট অফিসার আব্দুস সাকুর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা–কর্মচারীরা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আগে বিভিন্ন কাঁচামাল খালাসের জন্য বন্দরের বিভিন্ন জেটির উপর নির্ভর করতে হত। নিজস্ব জেটি চালুর ফলে প্রতিষ্ঠানটির মালামাল খালাস কার্যক্রমে সময় বাঁচার পাশাপাশি উৎপাদন ও অন্যান্য কর্মকান্ডে গতি বাড়বে। জানা গেছে, ১০ বছরের জন্য সদরঘাট ৫ নম্বার ঘাটে জায়গাটি লিজ নিয়ে তার উপর গড়ে উঠেছে এ টার্মিনাল জেটি।

আরও পড়ুন

সর্বশেষ