রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিশু রাইফা হত্যা মামলায় অাত্মসমর্পণ করেছেন ৪ চিকিৎসক, জামিন মঞ্জুর

শিশু রাইফা হত্যা মামলায় অাত্মসমর্পণ করেছেন ৪ চিকিৎসক, জামিন মঞ্জুর

সাংবাদিক কন্যা শিশু রাইফা হত্যা মামলায় অাত্মসমর্পণ করেছেন ৪ চিকিৎসক। ২৭ আগস্ট সকালে ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম অাবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অাত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন, ডা. সুব্র দেব, ডা. লিয়াকত আলী। আদালত তাদের ১০ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ জুন দিবাগত রাত ১২টায় নগরীর বেসরকারী ম্যাক্স হাসপাতালে সাংবাদিক রুবেল খানের একমাত্র কন্যা রাফিদা খান রাইফা মারা যায়। অভিযোগ ওঠে ডাক্তারদের ভুল চিকিৎসা  ও অবহেলায় মৃত্যু হয় রাইফার। এরপর গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় শিশুবিশেষজ্ঞ ডাক্তার বিধান রায় চৌধুরী শিশুটিকে যথেষ্ট সময় ও মনযোগ সহকারে পরীক্ষা করে দেখেননি এবং ডাক্তার দেবাশীষ সেন গুপ্ত ও ডাক্তার শুভ্র দেব শিশুটির রোগ জটিলতার বিপদকালীন সময়ে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেননি বলে শিশুর পিতা মাতা অভিযোগ উত্থাপন করেছে, যা সত্য বলে প্রতীয়মান হয়।

ঘটনার পর গত ১৮ জু্লাই বিকেলে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী ও তিন চিকিৎসককে অভিযুক্ত করে চকবাজার থানায় এই এজাহার দায়ের করেন নিহত শিশু কন্যা রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। এজাহার দাখিলের একদিন পরও তা মামলা হিসেবে গণ্য না করায় আমরণ অনশনের যাওয়ার ঘোষণা দেন । এই ঘোষণা দেওয়ার পর ২০ জুলাই বিকেলে ৪টায় চকবাজার থানা পুলিশ এই এজাহারটি মামলা ফাইল করেন।

শিশু রাইফা হত্যার ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় গত ৩০ জুলাই উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নিয়েছিলেন তাঁরা। এরপর গত ৯ অগাস্ট সাংবাদিক রুবেল খান হাই কোর্টে এই রিট আবেদন করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম ও মোহাম্মদ এনাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটের শুনানী শেষে উচ্চ আদালত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের ‘অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যর ঘটনায় তার পরিবারকে কেন ‘যথাযথ’ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।

আরও পড়ুন

সর্বশেষ