রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপসৌদির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার

সৌদির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার

রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি আরব। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে এই বহিষ্কার বলে জানা গেছে।এ ছাড়া, কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।  সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকার কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। কানাডার রাষ্ট্রদূতকে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটবার্তায় জানায়, সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। কানাডার এ ধরনের আচরণ সৌদি সরকারের বিরুদ্ধে যুদ্ধের সামিল।

প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরবে কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানায় কানাডা। রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ওই মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

আরও পড়ুন

সর্বশেষ