রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপসিএমএম কোর্টে নেয়া হচ্ছে শহীদুল আলমকে

সিএমএম কোর্টে নেয়া হচ্ছে শহীদুল আলমকে

আইসিটি অ্যাক্টে মামলা মামলা হতে পারে প্রখ্যাত আলোকচিত্রি ও দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলমের বিরুদ্ধে। ৬ আগস্ট দুপুরের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে তাকে। একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদও এ বিষয়ে সঙ্গে কথা বলেছেন। পুলিশের এডিশনাল কমিশনার কাজী শফিউল আহমেদের বরাত দিয়ে তিনি জানান, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে শহীদুল আলমকে আটক করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করবে। তিনি নিজেও মুখ্য মহানগর হাকিমের আদালতে পৌঁছেছেন বলে জানান অধ্যাপক রেহনুমা। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার সঙ্গে রয়েছেন বলেও জানান এই অধ্যাপক।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে দোহাভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারের জের ধরে ৫ আগস্ট রাতে শহীদুল আলমকে তার বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ