লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতিদের ফোরাম পাস্ট লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন জেলা সভাপতি লায়ন নেওয়াজ এ খান রিমন। আজ সন্ধ্যায় চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে পাস্ট লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের সভা অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের সদ্য প্রাক্তন জেলা গর্ভনর লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মনজুর আলম মনজু পিএমজেএফ ।
অনুষ্টানের ১ম পর্বে সভাপতিত্ব করেন লায়ন সুরজিত সাহা মিঠু ও ২য় পর্বে সভাপতিত্ব করেন লায়ন নেওয়াজ এ খান রিমন । সভায় উপস্থিত ছিলেন লায়ন নাজমুল কবির খোকন, লায়ন এম. বদিউর রহমান, লায়ন মোহাম্মদ ইউসুফ আলী, লায়ন গাজী মুহাম্মদ গজনবী, লায়ন মামুন উর রশিদ মামুন, লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজ, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন,লায়ন আবু নাছের রনী, লায়ন আবুল খায়ের ,লায়ন আনিসুল হক চৌধুরী , লিও মোহাম্মদ ওবায়দুর রহমান এবং লিও জেলা সভাপতি লিও আনওয়ারুল ইসলাম চৌধুরী । সভায় লিও জেলা সভাপতিকে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । এবং লায়ন মনজুর আলম মনজুর পবিত্র হজব্রত পালনের জন্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয় । সভায় পাস্ট লিও পুর্ণমিলনী আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয় ।


