শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও সড়কে ছাত্ররা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও সড়কে ছাত্ররা

সারা দেশের মতো চট্টগ্রামেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হলেও নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা সড়কে বিক্ষোভ করছেন। ২ আগস্ট সকাল ১০টা থেকে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় কয়েকশ’ ছাত্র মিছিল করে রাস্তায় নেমে আসে।

এ সময় তারা বেশ কিছু সিএনজি অটোরিকশা, বাসের লাইসেন্স দেখার জন্য চালকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় সড়কে গাড়ি চলাচল একেবারে কমে যায়। অনেক গাড়ি আগের মোড়ে ঘুরিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে দেখা যায়। বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে। আন্দোলনরত একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দাবি নিরাপদ সড়ক। আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। যদি চালকের লাইসেন্স না থাকে, গাড়ির ডকুমেন্ট ঠিক না থাকে, ফিটনেস না থাকে তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ