শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়অপেক্ষারত শিক্ষার্থীদের ওপর উঠে গেল জাবালে নূর বাস, নিহত ২

অপেক্ষারত শিক্ষার্থীদের ওপর উঠে গেল জাবালে নূর বাস, নিহত ২

রাজধানীর বিমানবন্দর সড়কে অপেক্ষারত একদল কলেজ শিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে এক ছাত্র ও এক ছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে ছয়জনকে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বাকি ছয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. সগির মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই আহতাবস্থা ১৪ জনকে এখানে নিয়ে আসা হয়। তখন দু’জনকে মৃত ঘোষণা করা হয়, ছয়জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই, বাকি ছয়জনকে সিএমএইচে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও বেশি গুরুতর নয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষামান শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস তাদের ওপর উঠিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রী নিহত হন। পরে আরও এক শিক্ষার্থী মারা যান।

আরও পড়ুন

সর্বশেষ