শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপভল্টের স্বর্ণ নিয়ে কথা বিএনপির মুখে শোভা পায় না

ভল্টের স্বর্ণ নিয়ে কথা বিএনপির মুখে শোভা পায় না

বিএনপিকে ‘আত্মস্বীকৃত দুর্নীতিবাজ’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের মুখে বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে কথা বলা শোভা পায় না। বৃহস্পতিবার সকালে রাজধানীতে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা নিজেরাই ক্রমাগত অগণতান্ত্রিক আচরণ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের।

মহাকাশ জয় ও ডি-লিট উপাধিসহ বিভিন্ন অর্জনের জন্য আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। আর সংবর্ধনার এই ভেন্যু পরিদর্শন করতে গিয়ে আয়োজনকে সুষ্ঠু করতে দলীয় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের জানান, বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে তদন্ত চলছে।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেটা জানি, সেটা হলো ক্লারিক্যাল এরর (করণিক ভুল)। এ ছাড়া ভেতরে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, অর্থ প্রতিমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, এটা সুষ্ঠু তদন্ত হবে। যদি কেউ অপকর্ম করে থাকে, তদন্তে বের হয়ে আসে, কঠিন শাস্তি তাকে পেতে হবে। তারা নিজেরাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। তাদের মুখে অন্যকে দুর্নীতিবাজ বলা, এইটা শোভা পায় না। জনগণকে অযথা বিভ্রান্ত না করে আসছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলছে, দেশে গণতন্ত্র নেই। অথচ তারাই অবিরাম অগণতান্ত্রিক ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন। অগণতান্ত্রিক ভাষায় সরকারকে, শেখ হাসিনাকে প্রতিনিয়ত তারা আক্রমণ করে যাচ্ছে। এখন অগণতান্ত্রিক ভাষায় যারা গালিগালাজ করে, তাদের মুখে কি গণতন্ত্রের বুলি শোভা পায়? তারা বলে গণতন্ত্র নেই। তো গণতন্ত্র না থাকলে অগণতান্ত্রিক ভাষায় এত অশ্রাব্য গালিগালাজ কী করে তারা করে যাচ্ছে বিনা বাধায়?

আরও পড়ুন

সর্বশেষ