শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ জুলাই বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী এই উদ্বোধন করে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বনায়নের উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজ বনায়নে ঝড়, জলোচ্ছ্বাস থেকে দেশের মানুষকে বাঁচায়, দেশকে বাঁচায়। প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাটকে ফের তার সোনালি দিনে ফিরিয়ে আনতে হবে। আর এজন্য পলিথিন কমিয়ে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সারাদেশে জেলা উপজেলায় ৩০ লাখ গাছ লাগাতে হবে। সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান করেন। বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে একযোগে দেশি প্রজাতির এই ৩০ লাখ গাছ লাগানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ