জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন ইস্টার্ন জোনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু সরকারের স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ ও পরিবার কল্যাণ মন্ত্রী চট্টগ্রাম শহর আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জহুর আহমদ চৌধুরীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ জুলাই এক স্মরণ সভা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর এ স্মরণ সভার আয়োজন করে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সজীবের সভাপতিত্বে সিনিয়র সদস্য মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, শহীদুল হক চৌধুরী সৈয়দ, মো. ইউনুচ, মো. ইলিয়াস, সাধন চন্দ্র বিশ্বাস, এফএফ আকবর খান, মো. খোরশেদ আলম (যুদ্ধাহত), পান্টু লাল সাহা, মো. সলিমুল্লাহ, মো. নুরু উদ্দিন চৌধুরী, নগর যুব লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাইফুদ্দিন খালেদ বাহার, জননেতা জহুর আহমদ চৌধুরীর পুত্র জসিম উদ্দিন চৌধুরী, শরফুদ্দিন চৌধুরী রাজু, জননেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র বোরহান উদ্দিন চৌধুরী সালেহীন, যুবলীগ নেতা নাছির উদ্দিন, দেলোয়ার হোসেন, উত্তম বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য সরোয়ার আলম মনি। এতে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর সন্তান কাজী রাজিশ ইমরান। সভায় মহানগর ও থানা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আওয়ামী–যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ড. অনুপম সেন বলেন, জহুর আহমদ চৌধুরী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। বাংলাদেশ আ’লীগের অন্যতম কান্ডারী হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। বঙ্গবন্ধু সরকারের তৎকালীন স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তা বাঙালি জাতি কখনো ভুলবে না। চট্টগ্রাম শহর আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জহুর আহমদ চৌধুরী ছিলেন একজন নিঃস্বার্থবান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সাবেক এ মন্ত্রী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাই তিনি মৃত্যুর পরও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তির পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। সভার শুরুতে মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিঞ্জপ্তি।




