রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেল ক্রসিংয়ে দেওয়ানগঞ্জ লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-জামালপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ৮ জুলাই রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়নি। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনড্যান্ট জহিরুল হক জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ জংশন মোটরসাইকেল চালক ট্রেনের ক্রসিং সিগন্যাল অমান্য করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় লাফিয়ে পড়ে জীবন বাঁচান মোটরসাইকেল আরোহীরা। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রেনের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে কেওয়াটখালী থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টা নাগাদ ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর ও জামালপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ