রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রী কাল সাভার ভবন ধসে নিহতদের সহায়তা দেবেন

প্রধানমন্ত্রী কাল সাভার ভবন ধসে নিহতদের সহায়তা দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সাভারে ভবন ধসে নিহতদের জন্য ৮ম পর্যায়ে আর্থিক সহায়তার চেক দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁও কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এই অনুদানের চেক নিহতদের পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেবেন।

এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ খাতে ৭৭৭ নিহত ব্যক্তির পরিবারের ১ হাজার ১৬ সদস্যকে ১১ কোটি ৯৭ লাখ টাকা এবং আহত ৩০ জনকে ৩ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ম পর্যায় পর্যন্ত প্রধানমন্ত্রী সাভারের ভবন ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য মোট ১৭ কোটি ৫৪ লাখ টাকা দিয়েছেন।

তিনি ২২টি হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের ১ কোটি ৪২ লাখ এবং গুরুতর আহত উদ্ধারকর্মী এজাজ কায়কোবাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে ৩৫ লাখ টাকা দিয়েছেন। এছাড়া নিহত শ্রমিকদের ডিএনএ পরীক্ষার জন্য ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরীকে ৫০ লাখ টাকা দেয়া হয়। বাকি ক্ষতিগ্রস্ত পরিবারকেও পর্যায়ক্রমে আর্থিক সাহার্য দেয়া হবে।

প্রধানমন্ত্রী আগামীকাল অনুদান দেয়া শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে কাছ থেকে সাভার ভবনধসের ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান গ্রহণ করবেন।
সাভারে গত ২৪ এপ্রিল এই ভবন ধসের মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১ হাজার ১২৯ জন নিহত ও ২ হাজার ৫শ’ আহত হয়েছেন।-বাসস

আরও পড়ুন

সর্বশেষ