২৭ জুন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান জয়নুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এ সময় ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার, পরিচালক খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালক আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ওয়াসিফ আলী খান, কোম্পানি সচিব ও উপব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুলসহ ব্যাংকের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এনবিএলের ৩৫তম এজিএম সম্পন্ন



