শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপসিইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসেছে। সোমবার দুপুর ১২টায় সিইসির সভাকক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে বসে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাউসার, ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সচিব রাশেদুল হক ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এ বিষয়ে জানতে চাইলে সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম জানান, গাজীপুর সিটির নির্বাচন নিয়েই মূলত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে তাঁরা এসেছেন। এ ছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সচিব উপস্থিত আছেন।

গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলের অন্যরা হলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু।

আরও পড়ুন

সর্বশেষ