শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপমুক্তাগাছায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মুক্তাগাছায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ২০ জুন সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে এক নারী ও দু’জন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ