শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার ভোররাতে ডিটি রোডের মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।নিহত রিয়াজুল করিম (৩২) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন নুরুজ্জামান সড়কের সিরাম মঞ্জিলের সিরাজুল করিমের ছেলে।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী রিয়াজুল গুরুতর আহত হন। তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন

সর্বশেষ