রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাঁশখালীতে অস্ত্র ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার

বাঁশখালীতে অস্ত্র ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার

বাঁশখালীতে অস্ত্র ও ইয়াবাসহ মো. হুমায়ুন (৪০) নামে পাঁচ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। ৭ জুন মধ্যরাতে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে  জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা। মো. হুমায়ুন বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকার মো. কালুর ছেলে। ওসি মো. সালাউদ্দিন হীরা বলেন, ১টি এলজি ও ১০০০ পিস ইয়াবা এবং ১ রোল ফয়েল পেপার সহ পলাতক আসামি মো. হুমায়ুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মো. হুমায়ুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বাঁশখালী, আনোয়ারা এবং বাকলিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ