সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলীতে নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের কণর্ফুলী নদীতে সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া জাহাজ থেকে পড়ে নিখোঁজ নাবিক মার্কোপোলস ভেসিলিয়াসের (৫৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। ০৬ জুন সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের সিসিটি-৩ এর জেটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাবিক মার্কোপোলস ভেসিলিয়াস গ্রিসের নাগরিক। তিনি সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি ইভানিয়া’ জাহাজের নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া জাহাজের নাবিক মার্কোপোলস ভেসিলিয়াসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পাঠিয়ে দেওয়া হবে। এর আগে ০৪ জুন দিনগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এমভি ইভানিয়া নামক জাহাজের নাবিক নকশা দেখার সময় কর্ণফুলী নদীতে পড়ে যান। পরে নিখোঁজ এ নাবিককে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দরের নিরাপত্তাকর্মীরা উদ্ধার কাজ চালান।

আরও পড়ুন

সর্বশেষ