রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট জেলার সমস্ত মহাসড়কের যথাযথ মানোন্নয়ন ও প্রশস্তকরণে ৩ হাজার ৩৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ মে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। চলতি সময় থেকে জুন ২০২০ সালের মধ্যে ৫ জেলার সমস্ত মহাসড়ক নেটওয়ার্কের মান উন্নয়ন, নিরাপদ, অারামদায়ক, সময় এবং ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী অাহম মুস্তফা কামাল সড়কগুলোর নানা সমস্যা তুলে ধরেন।
এ সময় পরিকল্পনা মন্ত্রী অাহম মুস্তফা কামাল বলেন,পাঁচ জোনে সড়কগুলো খুবই ক্ষতিগ্রস্ত ও বৃষ্টি নষ্ট হয়ে গেছে। এ সড়কগুলো যাতায়াতের উপযোগী করার এ অনুমোদন দেওয়া হয়েছে।। এজন্যে রাজশাহী জোনে ৭৬৭, রংপুরে ৬৫৪, খুলনায় ৭৫৬, চট্টগ্রামে ৬৫২ এবং সিলেট জোনে ৫৩৮ কোটি টাকা ব্যয় করা হবে। এসব জেলার অাওতাধীন সব সড়ক বিভাগের ক্ষতিগ্রস্ত জেলা মহাসড়ক মেরামত ও পুনর্বাসন করা হবে। যাতে করে বেহাল সড়কের দুর্ভোগ থেকে ৫ জেলার মানুষ রক্ষা পান।




