শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপ১২৮ কোটি টাকা পরিশোধ করতে সিটিসেলকে নির্দেশ

১২৮ কোটি টাকা পরিশোধ করতে সিটিসেলকে নির্দেশ

মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসি প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সিটিসেলের করা আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই রাকিব।

এর আগে গত ৫ মার্চ মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসি প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পাওনা পরিশোধে ফের সময় আবেদন করলে আদালত আজ তা খারিজ করে দেন। গত ৩ নভেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশে সবচেয়ে পুরোনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ