শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপনিখোঁজ ইলিয়াস আলীর বাসার সামনে ডিবি পুলিশ

নিখোঁজ ইলিয়াস আলীর বাসার সামনে ডিবি পুলিশ

নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বনানীর ন্যাম ভিলেজের বাসার সামনে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে বাসার লোকজনের চিৎকারে বাড়ির বাইরে অবস্থান নেয়। মঙ্গলবার ভোরে ইলিয়াস আলীর স্ত্রী লুনা ইলিয়াস টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

লুনা ইলিয়াস  বলেন, ‘রাত সাড়ে ৩টার একটু আগে ডিবি পুলিশের একটি দল আমাদের বাসার সামনে অবস্থান নেয়। তাঁরা বাড়ির গেট খুলত বললেও আমরা গেট খুলিনি। তাঁরা জোর করে প্রবেশ করতে চাইলে আমরা চিৎকার করি। এ সময় তাঁরা বাড়ির বাইরে অবস্থান নেয়। হঠাৎ করে সাদা পোশাকের একদল লোক এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেন। তাঁরা বাড়ির দরজা খুলে দিতে বলেন, কিন্তু তাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় গেট খোলা হয়নি।

লুনা ইলিয়াস বলেন, ‘এত রাতে কেন পুলিশ আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করছে এ বিষয়ে আমি কিছুই জানি না।’ তিনি আরো বলেন, ‘আমাদের বাড়ির সামনে ডিবি পুলিশের অবস্থানের খবর শুনে গণমাধ্যমকর্মীরা আসেন। গণমাধ্যমকর্মীরা আসার কিছু সময় পর রাত সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বাড়ির সামনে থেকে সরে গিয়ে আশপাশে ঘোরাঘুরি করে।

আরও পড়ুন

সর্বশেষ