নগরের আকবরশাহ রেলওয়ে কলোনিতে অবৈধ বসতি উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ২০ মে সকালে কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। শেখ জোবাইর আহমেদ জানান, আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। কী পরিমাণ অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে তা পরে জানানো হবে। তিনি জানান, অভিযানে পুলিশ, আনসার সদস্যরাসহ কেজিডিসিএল, পিডিবি, চট্টগ্রাম ওয়াসার কর্মীরা সহযোগিতা করছেন।



