শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নগরের সাত ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন সাবেক মেয়র মনজুর আলম

নগরের সাত ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন সাবেক মেয়র মনজুর আলম

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরের সাত ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম। ১২ মে চসিকের ২৫ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী, ১৩ নম্বর পাহাড়তলী, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৬ নম্বর ওয়ার্ডে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন চসিকের সাবেক মেয়র ও আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম।

তিনি বলেন, ‘২৪ বছর ধরে নগরের ৪১টি ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। আগামীতে আরও বেশি যাতে অসহায় রোজাদারদের সহযোগিতা করতে পারি সেজন্য সবার দোয়া চাই। সমাজের বিত্তবানদেরকেও অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।

এসময় মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক সারওয়ার আলম, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন, মহিলা কাউন্সিলর জেসমিনা খানম, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুছ ছবুর লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল আলম, সমাজ সেবক জাফর আহাম্মদ, মো. হোসেন, মুক্তিযোদ্ধা মো. মুছা, মোজাফফর আহমদ ও কায়সার মালিক, মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক আলী ফজল, ইয়াছমিন আক্তার, শামছুদ্দিন, মো. হাসান মুরাদ, মো. ইব্রাহিম, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ