দ্যা পেইজেস এবং এর সহ প্রতিষ্ঠান পেইজেস এন্টারটেইনমেন্ট সম্মিলিতভাবে দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম মর্যাদাসম্পন্ন বাণিজ্যিক এ্যাওয়ার্ড শো – দি পেইজেস বাংলাদেশ ইন্সপিরেশনাল এ্যাওয়ার্ড – ২০১৮ । এ উপলক্ষে দেশটির নেতৃস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন লাউঞ্জ-২ এ বিকেল ৪ ঘটিকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকগণ জানান যে, এই অনুষ্ঠানটি আগামী ৫ই জুলাই, ২0১৮ তারিখ হেলমেট হল, রাওয়া তে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সম্পর্কে আয়োজকরা আরো বলেন, দি পেইজেস গত ৪ বছরে দেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ এবং বিশিষ্ট কর্পোরেট, কূটনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছে। তারা আমাদেরকে তাদের কাজ এবং আত্মোৎসর্গের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন এবং যাদের অবদান আমাদের অর্থনীতিতে অত্যন্ত মহানভাবে সমাদৃত। তাই আমরা আমাদের মর্যাদাপূর্ণ ” দ্যা পেইজেস বাংলাদেশ ইন্সপিরেশনাল এ্যাওয়ার্ড – ২০১৮” দিয়ে তাদের সম্মানিত করবার উদ্যোগ গ্রহণ করেছি ।
ইভেন্টেটির আয়োজকরা আরো জানান যে, এই পুরস্কারটি ২৫ টি নির্দিষ্ট বিভাগে দেওয়া হবে যাদের মধ্যে কয়েকটি হচ্ছে ব্যাংক, নন-ব্যাঙ্ক, বীমা, এনজিও এবং মাইক্রো ক্রেডিট, হেল্থ কেয়ার, এফএমসিজি, লজিস্টিক্স, আইসিটি, ইলেকট্রনিকস, পাওয়ার, আরএমজি, স্টিল, টেলিকম, সিমেন্ট, রিটেইল, স্পোর্টস ইত্যাদি।
সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম অপু – প্রধান সম্পাদক, দ্যা পেইজেস, ইমরান কাজল – কর্পোরেট ও গণসংযোগ পরিচালক, সৈয়দ শাদাব আলী – বানিজ্য পরিচালক, রিয়াদ রহমান – ক্রিয়েটিভ পরিচালক, রাজু আলিম – উপদেষ্টা সম্পাদক, মাসুদ এ খান – উপদেষ্টা, তানভীর লীরাজ – ব্র্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার, আল জাবির- গণসংযোগ ম্যানেজার পেইজেস এন্টারটেইনমেন্ট, ইশরাত তন্বী – মিডিয়া রিলেশন ম্যানেজার, এবং পেইজেস এন্টারটেইনমেন্ট টিম।




