রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার: নসরুল

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার: নসরুল

বিদ্যুৎ, জ্বালানিসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা দরকার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ০৭ মে দুপুরে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভায় নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রিফাইনারি করতে বলেছেন। যেটি অন্য সরকার চিন্তাও করেনি। ইস্টার্ন রিফাইনারিতে আমরা এখন সারাবিশ্বে শ্রেষ্ঠ হতে যাচ্ছি। বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবহারে আমাদের আরও উদ্যোগ বাড়ানোর প্রতি জোর দিয়ে বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা খুলনায়, বাঘাবাড়িতে ডিপো করছি। বিদ্যু ও জ্বালানি খাতসহ বাংলাদেশে সর্বত্র বিশাল কর্মযজ্ঞ চলছে। এ উন্নয়নের ধারাহিকতা আমাদের ধরে রাখতে হবে। ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে ধরে রাখতে হবে। নৌকা মার্ক‍া ধরে রাখতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী কার্যালেয়ের মূখ্য সমন্বয়ক ও ইআরএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভায় স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জিএম প্রকৌশলী আকতারুল হক।

আরও পড়ুন

সর্বশেষ