শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

IMG_0466[1]৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০১৮ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা “মহান্তা জ্বীন হেন্রী ডুনান্ট” এর জন্মদিন ব্যাপকভাবে আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় Everywhere for Everyone (সর্বত্র সবার জন্য)। উল্লেখ্যযোগ্য কার্যক্রম শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা ৬ মে নাছিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও বাগমনিরাম সিরাজা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নাছিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উদ্বোধক ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এম ফরিদুল আলম হোসাইনি, বাগমনিরাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভিন আকতার হেনা, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর প্রাক্তন যুব প্রধান ও সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল ও মঞ্জুরুল হক, দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিলুফার ইয়াছমিন, উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী। দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইকবাল আজম চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান মোঃ ইসমাঈল হক চৌধুরী ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে ও উপ-প্রধান আর্সেল আজিম মোহন।
প্রধান অতিথি যুব সদস্যদের সহশিক্ষা কার্যক্রমের আওতায় রেড ক্রিসেন্টের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে তাদের দক্ষতার সাথে দেশ ও সমাজের কাজে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান। অনুষ্ঠান শেষে দুইটি বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় , ৩য় স্থান অধিকারকারীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ