রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপফরিদপুরে কলেজ শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তার মরদেহ

ফরিদপুরে কলেজ শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তার মরদেহ

ফরিদপুরে একই ঘর থেকে এক কলেজ শিক্ষিকা এবং এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজিয়া বেগম ও সোনালী ব্যাংক কর্মকর্তা ফারুক হাসান। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার দোতলা ভবনের নিচতলায় ফারুক হাসানের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম জানান, রাতে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় ফারুক হাসানের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাঁরা দুজন একই ফ্লোরের দুই ইউনিটের পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। বিকেল থেকে সহকারী অধ্যাপক সাজিয়া বেগমের পরিবার তাঁকে খুঁজে পাচ্ছিল না। রাতে ফ্ল্যাটের মালিক মাহমুদ হাসান ডেবিট দরজা খুলে দেখতে পান, ব্যাংকার ফারুক হাসানের মরদেহ ঝুলছে। তা দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ব্যাংকারের ও একই ঘরের মেঝে থেকে নারী সহকারী অধ্যাপকের লাশ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার আরো বলেন, নিহত দুজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এমন চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল, তা পুলিশ জানাতে পারেনি। এদিকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ