দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে রাষ্ট্রপতির সফরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৬ মে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় নতুন সময়সূচি জানানো হয়। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় নতুন সময়সূচি জানানো হয়।
নতুন সময়সূচি অনুয়ায়ী ৭ মে দুপুর ১টা ১০ মিনিটের পরিবর্তে দুপুর ১২ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাষ্ট্রপতি দুপুর ১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন এবং দুপুর ১ টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার জানাবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সংলগ্ন প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন এবং সেখানে মধ্যাহৃ ভোজ ও বিশ্রাম নেবেন। দুপুর ২ টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন । দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া আসার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেদিন সে কর্মসূচিটি স্থগিত করা হয়।




