রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০১৭ সালে ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে।  ২৫ এপ্রিল ২০১৮ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম সভায় উপস্থিত ছিলেন। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। আগামী ২৫ জুন ২০১৮ তারিখে ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০১৮।

আরও পড়ুন

সর্বশেষ