শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএমপি নদভীর গাড়িতে মানসিক ভারসাম্যহীন নারীর ঢিল

এমপি নদভীর গাড়িতে মানসিক ভারসাম্যহীন নারীর ঢিল

চট্টগ্রামের সাতকানিয়ার এমপি রেজা মো. নেজামুদ্দিন নদভীর গাড়িতে ঢিল ছুড়েছেন এক নারী। পটিয়ার মনসা এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ঘটে। হামলাকারী ওই নারীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলছে পুলিশ। এমপি নদভী এসময় চট্টগ্রাম থেকে নিজের সংসদীয় এলাকা লোহাগাড়ায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ঢিল ছোড়ার ফলে ক্ষমতাসীন দলের ওই এমপিকে বহনকারী ল্যান্ড ক্রুজারের এক পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমকে তিনি বলেন, রাস্তায় এক পাগল বড় একটা পাথরের টুকরো ছুড়ে মারে। সেটা আমার গাড়িতে এসে পড়ে। তাতে ডান পাশের জানালার কাচে কিছু ক্ষতি হয়েছে। গাড়ির ওই পাশেই তিনি বসেছিলেন জানিয়ে এমপি নদভী বলেন, কাচ ভেঙে গেলে হয়ত খারাপ কিছু ঘটতে পারত।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, মনসা এলাকার ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাকে নাকি এমনিতে ঘরে আটকে রাখতে হয়। কোনোভাবে সে বের হয়ে রাস্তায় এসে গাড়িতে ঢিল ছুড়তে শুরু করেছিল। ওই সময় সংসদ সদস্যের গাড়িতেও একটি ঢিল লাগে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ