রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নারী ক্রিকেটার মুক্তা ইয়াবাসহ আটক

নারী ক্রিকেটার মুক্তা ইয়াবাসহ আটক

নারী ক্রিকেটার নাজবীন খান মুক্তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার ভোরে বন্দরনগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মুক্তাকে আটক করা হয় বলে দুপুরে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

ওসি আরো জানান, মুক্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এর আগেও অনেকবার একইভাবে ইয়াবা পাচারের কাজ করেছেন। আজ ভোরে গ্রিনলাইনের একটি বাসে করে মুক্তা কক্সবাজার থেকে ঢাকায় আসছিলেন। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে আদালতে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি। তবে এ ব্যাপারে মুক্তা বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ